ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৮:৪৬ এএম
বন্ধ থাকবে যেসব মার্কেট। ছবি : সংগৃহীত

রাজধানীতে কেনাকাটার প্রয়োজনে প্রতিদিনই মানুষকে বিভিন্ন মার্কেট ও শপিংমলে যেতে হয়। তবে নির্দিষ্ট এলাকার সাপ্তাহিক বন্ধের দিন জানা না থাকলে ভোগান্তিতে পড়তে হতে পারে। কোন দিন কোন এলাকায় মার্কেট বন্ধ, তা না জানলে অনেক সময় গিয়ে ভোগান্তিতে পড়তে হয়। 

তাই শনিবার (২৪ জানুয়ারি) ঝামেলা এড়াতে আগে থেকেই জানা দরকার, কোথায় কখন দোকানপাট বন্ধ থাকে।

বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট

শ্যামবাজার, বাংলাবাজার, চানখাঁরপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজিরবাগ, দোলাইরপাড়, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, দয়াগঞ্জ, ওয়ারী, স্বামীবাগ, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি, বংশাল, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শাঁখারীবাজার।

বন্ধ থাকবে যেসব মার্কেট

নয়াবাজার, ইসলামপুর কাপড়ের দোকান, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, আজিমপুর সুপারমার্কেট, কাপ্তানবাজার, রাজধানী সুপারমার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, সামাদ সুপারমার্কেট, রহমানিয়া সুপারমার্কেট, ইদ্রিস সুপারমার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপারমার্কেট, বাবুবাজার, শরিফ ম্যানসন।