× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০২:০৩ এএম

হাতিরঝিলে পিকআপ ভ্যানের ধাক্কায় পথচারী নিহত

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০২:০৩ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর হাতিরঝিল এলাকায় দ্রুতগামী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় আব্দুল হানিফ খাঁন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় একটার দিকে হাতিরঝিলের ২ নম্বর গেট এলাকায় রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা পথচারী কামরুজ্জামান জানান, হাতিরঝিল ২ নম্বর গেটের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজনের সহায়তায় তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আব্দুল হানিফ খাঁনের গ্রামের বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ থানার এলাকায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!