× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৭:২৮ পিএম

রাজধানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৭:২৮ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

রাজধানীর শাহবাগ এলাকায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৮ বছর।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আশরাফ আলী জানিয়েছেন, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে রমনা কালী মন্দিরের পাশে রাস্তা থেকে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আশরাফ আলী আরও জানান, আশপাশের লোকজনের কাছ থেকে জানা গেছে, মৃত ব্যক্তি ওই এলাকায় দীর্ঘদিন ধরে অজ্ঞাতনামা হিসেবে থাকতেন। মৃতদেহের শরীরে বিভিন্ন স্থানে পুরাতন ক্ষত-চিহ্ন ও পচন দেখা গেছে। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রযুক্তির মাধ্যমে নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Link copied!