× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০২:১৮ পিএম

মিরপুরে বিহারি ক্যাম্প থেকে চার মরদেহ উদ্ধার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০২:১৮ পিএম

প্রতীকী  ছবি

প্রতীকী ছবি

রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর-১১-এর ওয়াপদা বিহারি ক্যাম্প এলাকার একটি বাসা থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা একই পরিবারের সদস্য বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। পল্লবী থানার ওসি এ কে এম আলমগীর জাহান মরদেহগুলো উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহগুলো হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

নিহতরা হলেন, মোহাম্মদ মাসুম (৩৫), তার স্ত্রী ফাতেমা আক্তার সুমি (৩০), ছেলে মিনহাজ (৪) ও ছোট ছেলে আসাদ (২)

স্থানীয়রা জানান, নিহত পরিবার মিরপুর-১১ নম্বর সেকশনের বি-ব্লকের ৩ নং ওয়াপদা ভবন বিহারি ক্যাম্পে টিনশেড বাসা ভাড়া থাকতো। স্বামী রিকশা চালাতো এবং স্ত্রী বিভিন্ন বাসায় কাজ করো করতো। এ পরিবার বিভিন্ন সমিতিতে ঋণ নিয়েছিলো। যার ফলে তারা ঋণগ্রস্ত ছিলো। প্রতিদিন কেউ না কেউ ঋণের জন্য বাসায় আসতো হয়তো কোন উপায় না পেয়ে পরিবারের শিশুদের নিয়ে স্বামী স্ত্রী আত্মহত্যা করেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!