× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১২:১৭ এএম

ভোটের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১২:১৭ এএম

মেট্রোরেল। ছবি : সংগৃহীত

মেট্রোরেল। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে। এ ছাড়া ভোটারদের যাতায়াতের সুবিধার্থে ভোটগ্রহণ চলাকালে নির্ধারিত সময়সূচির বাইরে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ভোটগ্রহণের দিন মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভোটারদের যাতায়াত সহজ করতে ভোটগ্রহণ চলাকালীন সময়ে স্বাভাবিক সময়সূচির বাইরে মেট্রো ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!