× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৬:৩৪ পিএম

সন্ত্রাসী পিচ্চি হেলালের নির্বাচনি ব্যানার নিয়ে মোহাম্মদপুরে আতঙ্ক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৬:৩৪ পিএম

শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল। ছবি - সংগৃহীত

শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল। ছবি - সংগৃহীত

নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে রাজধানীর শ্যামলী ফুটওভার ব্রিজে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা বার্তা জানিয়ে ব্যানার টানিয়েছেন পুলিশ তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল। এই ঘটনায় বৃহত্তর মোহাম্মদপুর এলাকায় স্থানীয় সাধারণ বাসিন্দা, বিএনপি সমর্থক এবং ভোটারদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে।

পুলিশ বলছে, বিষয়টি তাদের নজরে এসেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

‎স্থানীয়রা বলছেন, ঢাকা ১৩ আসনের বিএনপি মনোনীত ববি হাজ্জাজের নির্বাচনি প্রচারণায় শ্যামলী ক্লাব মাঠে যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেই আগমন উপলক্ষে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল এ ধরনের ব্যানার লাগিয়েছে। এটা খুবই দুঃখজনক এবং ভয়ের কারণ। 

ভোটাররা মনে করছেন, নির্বাচনের আগে এমন উপস্থিতি অশনি সংকেত।

স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী তুহিন খান বলেন, দীর্ঘদিন জেলে থেকে গণঅভ্যুত্থানের পর পিচ্চি হেলাল জেল থেকে ছাড়া পান। মোহাম্মদপুরসহ ঢাকার বিভিন্ন এলাকায় তার রয়েছে অপরাধ সাম্রাজ্য। প্রকাশ্যে চলাফেরা না করলেও গোপনেই তিনি তার সন্ত্রাসী কর্মকান্ড অব্যহত রেখেছেন।  আইনশৃঙ্খলা বাহিনী দীর্ঘদিন যাবৎ তাকে খুঁজে পাচ্ছে না । নির্বাচন ঘিরে এই সন্ত্রাসীর উপস্থিতি প্রভাব ফেলতে পারে বলে তিনি মনে করেন।

‎‎পুলিশ সূত্র জানায়, জেল থেকে বের হওয়ার পর মোহাম্মদপুরের সাদেক খান আড়তের সামনে জোড়া খুনের মামলার আসামি তিনি। আইনশৃঙ্খলা বাহিনী তাকে খুঁজছে। কিন্তু আত্মগোপনে থাকায় তাকে পাওয়া যাচ্ছে না।

সূত্র আরও জানায়, নির্বাচন উপলক্ষে শীর্ষ সন্ত্রাসীরা আবার মাথা ছাড়া দিয়ে উঠতে পারে। এ কারণে সারা দেশে পিচ্চি হেলালের মতো শীর্ষ সন্ত্রাসীদের  ধরতে যৌথ বাহিনীর অভিযান চলছে।
 
‎জানতে চাইলে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, বিষয়টি পুলিশের নজরে এসেছে। এ বিষয়ে দ্রুতই ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

রূপালী বাংলাদেশ

Link copied!