× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৪:৪০ পিএম

রামপুরায় যুবকের মরদেহ উদ্ধার

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৪:৪০ পিএম

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। ছবি- সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। ছবি- সংগৃহীত

রাজধানীর রামপুরা থানাধীন পূর্ব রামপুরার ভূঁইয়া গলি কবরস্থান এলাকার একটি বাসায় থেকে মো. শফিকুল ইসলাম (৩১) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত শফিকুল ইসলামের গ্রামের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর থানার পশ্চিম পাড়া এলাকায়। তিনি ওই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি  বর্তমানে পূর্ব রামপুরার ভূঁইয়াগলি কবরস্থান এলাকার একটি ভবনের দুই তলায় পরিবারের সঙ্গে থাকতেন।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাকসুদুল হাসান বলেন, আমরা খবর পেয়ে ওই বাসার দ্বিতীয় তলার পূর্ব পাশের একটি রুম থেকে নাইলনের রশিতে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া  শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, আমরা পরিবারসূত্রে জানা গেছে, নিহত শফিকুল মানসিকভাবে বিপর্যস্ত ছিল। মায়ের কাছে হাত খরচের টাকা চেয়েছিল। টাকা না দেওয়ায় মায়ের ওপর অভিমান করে আত্মহত্যা করেছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

রূপালী বাংলাদেশ

Link copied!