ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সোমবার রাজধানীর যেসব এলাকায় কম থাকবে গ্যাসের চাপ 

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৮:৫৮ পিএম
গ্যাসের ছবি : সংগৃহীত

রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় টানা ৫ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,পশ্চিম যাত্রাবাড়ীর শহীদ ফারুখ সড়ক, রমজান ভাইয়ের গলি (নিজআর্ট) এলাকায় গ্যাসের স্বল্পচাপ সমস্যা সমাধানের লক্ষ্যে পাইপলাইন প্রতিস্থাপন কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আগামী ২৩ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা এতদসংশ্লিষ্ট এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।