× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১১:২১ পিএম

ধানমণ্ডি ৩২ এলাকায় পুলিশের অভিযান, আটক কয়েকজন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১১:২১ পিএম

ডিএমপির উপকমিশনার মাসুদ আলম। ছবি : সংগৃহীত

ডিএমপির উপকমিশনার মাসুদ আলম। ছবি : সংগৃহীত

ধানমণ্ডি ৩২ নম্বর এলাকার একটি পার্কে অভিযান চালিয়েছে পুলিশ। রোববার (২২ ফেব্রুয়ারি) রাত নয়টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সম্পর্কে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদ আলম বলেন, উঠতি বয়সী কিছু কিশোর ও তরুণ ওই এলাকায় এসে মাদক সেবন করে এবং সামান্য বিষয় নিয়ে বিবাদে জড়িয়ে পড়ে, এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং কিশোরদের মাদক থেকে বিরত রাখতে এ অভিযান চালানো হয়েছে।

মাসুদ আলম বলেন, পার্ক বিনোদনের জায়গা। এখানে মানুষ নিরাপদে হাঁটাচলা করবেন—এটাই স্বাভাবিক প্রত্যাশা। তবে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য যেন না থাকে, সে জন্য পুলিশ কাজ করছে। অভিযানে কয়েকজনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে তাদের পরিবারের সঙ্গেও কথা বলা হবে। এরপর পরিস্থিতি বিবেচনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!