× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ১২:২৪ পিএম

খিলগাঁওয়ে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, ১০০ ভরি স্বর্ণ লুট

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ১২:২৪ পিএম

খিলগাঁওয়ে একটি স্বর্ণের দোকানে চুরি । ছবি : সংগৃহীত

খিলগাঁওয়ে একটি স্বর্ণের দোকানে চুরি । ছবি : সংগৃহীত

রাজধানীর খিলগাঁওয়ে একটি স্বর্ণের দোকানে বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোকানটি থেকে ১০০ ভরি স্বর্ণালঙ্কার ও ১৫০ ভরি রুপার অলঙ্কার চুরি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার ওসি মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, গোড়ান টেম্পো স্ট্যান্ড এলাকার একটি বাড়ির নিচে এই দোকানটি অবস্থিত। সম্ভবত বুধবার রাতে এ চুরির ঘটনা ঘটেছে। আজ মালিকপক্ষ থেকে বিষয়টি আমাদের জানানো হয়েছে।

প্রাথমিকভাবে আমাদের জানানো হয়েছে, দোকান থেকে ১০০ ভরি স্বর্ণালঙ্কার ও ১৫০ ভরি রুপার অলঙ্কার চুরি হয়েছে। তবে চুরি হওয়া অলঙ্কারের প্রকৃত পরিমাণ তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে কি না জানতে চাইলে তিনি বলেন, এখনো কোনো সিসিটিভি ফুটেজ আমাদের হাতে আসেনি। আমরা এ ঘটনা তদন্ত করছি। এ ছাড়া একটি মামলা প্রক্রিয়াধীন। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে আমরা ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছি। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!