রাজধানীর মিরপুর-২-এ একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
সোমবার (৯ মার্চ) দুপুর ১টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম।
তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুপুর পৌনে ২টার দিকে প্রথম ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সর্বশেষ পাঁচটি ইউনিট সেখানে কাজ করছে। আরও কয়েকটি ইউনিট পথে আছে।
তিনি আরও জানান, মিরপুর স্টেডিয়ামের বিপরীতে ১১ তলা ভবন এলএ প্লাজার তৃতীয় তলায় এ আগুন লাগে। বাণিজ্যিক ভবন হওয়ায় ভেতরে অনেকের আটকা পড়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে।
তবে অগ্নিকাণ্ডের কারণ, উৎপত্তিস্থল এবং ক্ষয়ক্ষতির বিষয়ে প্রাথমিকভাবে কিছুই জানাতে পারেননি তিনি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন