× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০৯:০৭ পিএম

ন্যাশনাল ডিফেন্স কোর্সে অংশগ্রহণকারীদের প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০৯:০৭ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

মিরপুর সেনানিবাসস্থ ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) আয়োজিত ‘ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৬’-এ অংশগ্রহণকারী বাংলাদেশসহ ১৪টি দেশের ৯৮ জন সামরিক ও বেসামরিক কর্মকর্তা বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলের হেড অব ডেলিগেশন হিসেবে দায়িত্ব পালন করেন এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ, জিইউপি, এনডিসি, এফএডব্লিউসি, পিএসসি, জিডি (পি)। এ সময় ন্যাশনাল ডিফেন্স কলেজের ফ্যাকাল্টি মেম্বার ও স্টাফ অফিসাররাও উপস্থিত ছিলেন।

পরিদর্শন উপলক্ষে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম ও দায়িত্ব সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করা হয়।

পরে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীদের সঙ্গে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন।

অনুষ্ঠানে ন্যাশনাল ডিফেন্স কোর্সের অংশগ্রহণকারীরা বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাপনা ও মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!