× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৫:৩৫ পিএম

রাজধানীর ভাটারা এলাকায় কিশোরীর মরদেহ উদ্ধার

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৫:৩৫ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

রাজধানীর ভাটারা থানাধীন সাঈদ নগর মন্দির রোড এলাকার একটি বাসা থেকে শিমা আক্তার (১৬) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ মার্চ) সকালের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এস আই) মুক্তাহারুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মর্গে থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদহ ময়নাতনদের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, আমরা নিহতের স্বজনের মুখে জানতে পেরেছি শিমার একজন হিজড়া (নারী) বান্ধবী ছিল। ওই বান্ধবীর সঙ্গে সে যেখানে সেখানে যেত, এই বিষয় নিয়ে শিমার মা নাসিমা আক্তার বকাঝকা করলে মায়ের উপর অভিমানে নিজ রুমে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে মা দেখতে পেয়ে অচেতন অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তবে ময়নাতন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহত শিমার গ্রামে বাড়ি রংপুরের মিঠাপুকুর থানার বেতগাড়া গ্রামে। তার বাবার নাম সাহেব আলি। বর্তমানে তারা পরিবারসহ ভাটারা থানার সাঈদ নগর মন্দির রোডে মহর আলীর বাড়িতে ভাড়া থাকতেন।

রূপালী বাংলাদেশ

Link copied!