× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৮:১৬ পিএম

ডিএমপিতে বড় রদবদল

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৮:১৬ পিএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের লোগো। ছবি : সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের লোগো। ছবি : সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ছয়জন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এবং তিনজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। 

রোববার (১৫ মার্চ) ডিএমপি কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ডেমরা জোনের এডিসি মো. আকরামুল হাসানকে ওয়ারী বিভাগের এডিসি (সেকেন্ড ইন কমান্ড) হিসেবে পদায়ন করা হয়েছে। উত্তরা জোনের এডিসি আহম্মদ আলীকে উত্তরা বিভাগের এডিসি (সেকেন্ড ইন কমান্ড) এবং রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামানকে রমনা বিভাগের এডিসি (সেকেন্ড ইন কমান্ড) পদে স্থানান্তর করা হয়েছে।

এ ছাড়া তেজগাঁও শিল্পাঞ্চলের এসি রব্বানী হোসেন পদোন্নতি পেয়ে রমনা জোনের এডিসি হয়েছেন। খিলগাঁও বিভাগের এসি মু. আল. আমিন সরকার পদোন্নতি পেয়ে উত্তরা জোনের এডিসি হয়েছেন এবং সবুজবাগ জোনের এসি মীর মুহসীন মাসুদকে পদোন্নতি দিয়ে ডেমরা জোনের এডিসি করা হয়েছে।

অপর এক আদেশে ডিএমপির গোয়েন্দা বিভাগের (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ দক্ষিণ) এসি মো. আতাহারুল ইসলাম তালুকদারকে তেজগাঁও বিভাগে পদায়ন করা হয়েছে। মিরপুর এসি (পেট্রোল) মো. আসলাম সাগরকে মোহাম্মদপুর জোন (ট্রাফিক) এবং এসি মোহাম্মদপুর জোন (ট্রাফিক) মির্জা মো. সাইজুদ্দিনকে ট্রাফিক কোতোয়ালি জোনে পদায়ন করা হয়েছে।

Link copied!