ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মধ্যরাতে মিরপুরের বেনারসি পল্লীতে ভয়াবহ আগুন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০৩:০০ এএম
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১০ এলাকার বেনারসি পল্লীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট কাজ করছে।

রোববার (১৫ মার্চ) দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশিদ বিন খালিদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মিরপুর-১০ নম্বর বেনারসি পল্লীতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।