ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজধানীর রায়েরবাজার সাদেক খান কৃষি মার্কেটে আগুন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ০৬:২৩ এএম
ছবি: সংগৃহীত

রাজধানীর রায়েরবাজারের সাদেক খান কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাত তিনটার দিকে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।