× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ০৯:১২ এএম

রাজধানীতে আজ কোথায় কী?

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ০৯:১২ এএম

শাপলা চত্বর। ছবি - সংগৃহীত

শাপলা চত্বর। ছবি - সংগৃহীত

দেশে বুধবার (২৫ মার্চ) বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। দিনের শুরুতেই এক নজরে তা জেনে নেওয়া যাক।

প্রধানমন্ত্রীর কর্মসূচি

সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় বিষয়ে সভায় অংশ নেবেন।
দুপুর সাড়ে ১২টায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন স্বরাষ্ট্র মন্ত্রী, প্রতিরক্ষা উপদেষ্টা এবং সেনাপ্রধান।
দুপুর দেড়টায় রেশম শিল্পের আধুনিকায়নের করণীয় নির্ধারণী বিষয়ক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।
দুপুর আড়াইটায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী।
বিকেল সাড়ে ৪টায় মন্ত্রিপরিষদ সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

অর্থমন্ত্রীর কর্মসূচি

বিকেল ৩টায় সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
 

বিএনপির কর্মসূচি

দুপুর আড়াইটায় রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ৫৬-তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মসূচি

বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত  ডা. শফিকুর রহমান।

রূপালী বাংলাদেশ

Link copied!