রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধভাবে মজুত করা ৪৫০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এ সময় মো. বেলাল হোসেন নামে একজনকে আটক করা হয়।
সোমবার (৩০ মার্চ) এই অভিযান পরিচালনা করেন জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তারা।
জানা গেছে, গোপন সংবাদে পরিচালিত এই অভিযানে মোট ৪৫০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়। এর মধ্যে ২০০ লিটার ডিজেল ও ২৫০ লিটার অকটেন রয়েছে। এ ছাড়াও অভিযানকালে ঘটনাস্থল থেকে মো. বেলাল হোসেন নামে একজনকে আটক করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটক ব্যক্তি জ্বালানি তেলের বর্তমান সংকটকে কাজে লাগিয়ে অবৈধভাবে জ্বালানি মজুত করে উচ্চ মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে এই কার্যক্রম পরিচালনা করছিলেন। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন