ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজধানীতে খাবারের হোটেলে আগুন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০৫:৩৮ পিএম
ছবি- সংগৃহীত

রাজধানীর হাতিরপুল এলাকায় একটি খাবারের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর আনুমানিক আড়াইটার দিকে নাসিরুল্লাহ সড়কের ওই হোটেলে আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

তেজগাঁও ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার নাজিম উদ্দিন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই স্থানীয়রা তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং আংশিকভাবে আগুন নিয়ন্ত্রণেও আনেন। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় ২০ মিনিট সময় নেয়।

পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত কাজ শুরু করে এবং আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য আগুন সম্পূর্ণ নির্বাপণের পর জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।