ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

রাজধানীর এলিফেন্ট রোডে আবাসিক ভবনে আগুন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৯:৩২ এএম
ছবি : সংগৃহীত

রাজধানীর এলিফেন্ট রোডে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৮টা ৪২ মিনিটে ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের খবর পায়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, খবর পাওয়ার পরপরই চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তারা সকাল ৮টা ৫২ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।