× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৬:৩১ পিএম

অসুস্থ মায়ের চিকিৎসায় মানবিক সহায়তার আকুতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৬:৩১ পিএম

হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নূর জাহান বেগম। ছবি : রূপালী বাংলাদেশ

হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নূর জাহান বেগম। ছবি : রূপালী বাংলাদেশ

রাজধানীর বনানী কড়াইল টিএনটি কলোনি এলাকায় একটি পরিবারের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। নূর জাহান বেগম নামে পঞ্চাশোর্ধ এক নারী বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন।

তার স্বামী মো. মোশারফ হোসেন দীর্ঘ ৩৫ বছর একটি সরকারি প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের পর গত বছরের মে মাসে অবসরে যান। অবসর-পরবর্তী স্বাভাবিক জীবনের প্রত্যাশা থাকলেও, হঠাৎ করেই তার স্ত্রীর গুরুতর অসুস্থতা পুরো পরিবারকে সংকটে ফেলে দিয়েছে।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, নূর জাহান বেগমের দুটি কিডনিই অকার্যকর হয়ে পড়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে বাঁচিয়ে রাখতে সপ্তাহে অন্তত দুইবার ডায়ালাইসিস করতে হচ্ছে। পাশাপাশি নিয়মিত রক্ত সঞ্চালন, উচ্চমূল্যের ওষুধ ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে।

নূর জাহানের মেয়ে ঝর্না জানান, বাবার অবসরের পর সংসারের খরচ ও মায়ের চিকিৎসা চালানো তাদের জন্য অসম্ভব হয়ে উঠেছে। বড় বোনের প্রতিবন্ধকতা ও পারিবারিক অন্যান্য দায়িত্বও তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। তিনি বলেন, ‘খাবার কম খেয়ে বাঁচা যায়, কিন্তু চিকিৎসার অভাবে মাকে মরতে দেখতে পারি না। আমরা আমাদের সামর্থ্যের সবটুকু দিয়েছি, এখন আর পারছি না।’

রোগীর জামাতা জাহাঙ্গীর হোসেন জানান, তারা সাশ্রয়ী চিকিৎসার আশায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ডায়ালাইসিসের সুযোগ পাওয়ার চেষ্টা করছেন। তবে এখনো কোনো সিট বা সিরিয়াল নিশ্চিত হয়নি। এদিকে রোগীর শারীরিক অবস্থা দিন দিন অবনতি হচ্ছে।

পরিবারের সঞ্চয় ইতোমধ্যে শেষ হয়ে গেছে। বর্তমানে আত্মীয়-স্বজনের সহায়তায় চিকিৎসা চালানো হলেও তা দীর্ঘদিন ধরে রাখা সম্ভব নয়। এমন অবস্থায় তারা সমাজের সহৃদয় ও বিত্তবান মানুষের সহযোগিতা কামনা করেছেন।

ঝর্নার ভাষায়, ‘মানুষ তো মানুষের জন্যই। আমরা শুধু চাই, আমার মা আরও কিছুদিন আমাদের মাঝে বেঁচে থাকুন।’

নূর জাহান বেগমের চিকিৎসায় সহায়তা করতে চাইলে নিচের মাধ্যমে যোগাযোগ করা যেতে পারে—

বিকাশ/নগদ/রকেট (পার্সোনাল): ০১৮২০৫০১৯৯৮
ব্যাংক অ্যাকাউন্ট:
অ্যাকাউন্ট নাম: মোশারফ হোসেন
অ্যাকাউন্ট নম্বর: ০১২০৬০১০০৯৬০৬
ব্যাংক: সোনালী ব্যাংক লিমিটেড

Link copied!