ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০৮:৪৭ এএম
ছবি : সংগৃহীত

শনিবারের যানজট আর রোদের ক্লান্তি ঠেলে কোনো মার্কেটে গিয়ে যদি দেখেন সেটি বন্ধ, তবে ভোগান্তির শেষ থাকে না। রাজধানীর বিভিন্ন এলাকার মার্কেট ও দোকানপাট সপ্তাহের ভিন্ন ভিন্ন দিনে বন্ধ থাকে।

তাই আজকের কেনাকাটা বা ঘোরাঘুরির পরিকল্পনা করার আগে দেখে নিন আজ শনিবার (১৮ এপ্রিল) ঢাকার কোন কোন এলাকার বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে।

বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট

শ্যামবাজার, বাংলাবাজার, চানখাঁরপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, ধোলাইপাড়, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, দয়াগঞ্জ, ওয়ারী, স্বামীবাগ, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি, বংশাল, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ ও শাঁখারী বাজার।

বন্ধ থাকবে যেসব মার্কেট

নয়াবাজার, ইসলামপুর কাপড়ের দোকান, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, আজিমপুর সুপার মার্কেট, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, বাবুবাজার ও শরিফ ম্যানসন।