ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান, গ্রেপ্তার ৫২

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০১:৩২ এএম
ছবি : সংগৃহীত

রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

বুধবার (৩ জুন) সংশ্লিষ্ট মামলায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপির তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ জুন) দিনব্যাপী তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় নিয়মিত অপরাধবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক কারবারি, চোর, ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহভাজন ৫২ জনকে আটক করা হয়।

গ্রেপ্তার হলো- ১. মোঃ আলামিন (৩০) ২. মোছাঃ রানী বেগম (৩১) ৩. মোছাঃ আফিয়া বেগম ওরফে নাচনে ওয়ালী (৩৬) ৪. মোঃ রাকিব (২৩) ৫. মোঃ নাঈম ইসলাম রায়হান (১৯) ৬. মোঃ হাতেম আলী (২৩) ৭. মোঃ কিষান শিকারী ৮. মোঃ মোস্তাফিজ আলী খান ৯. মোঃ মঞ্জুরুল ইসলাম (৩৯) ১০. সজীব পাল (২৬) ১১. মোঃ রাকিব (২৪) ১২. শ্রী পলাশ সরকার (২৫) ১৩. মোঃ রাজ (২০) ১৪. মোঃ জহির (২১) ১৫. শ্রী নয়ন চন্দ্র বর্মন (২৬) ১৬. সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম (২০) ১৭. মোঃ সামিউল ইসলাম (২৯) ১৮. মোঃ শান্ত চৌধুরী (২৫) ১৯. মোঃ হোসেন ওকালু (৩৬) ২০. মোঃ সামিউল হাসান (১৮) ২১. মোঃ আকাশ (২২) ২২. মোঃ মহসিন (৩৫) ২৩. মোঃ পারভেজ (২২) ২৪. মোঃ আফ্রিদী (২৫) ২৫. মোঃ রনি (২৬) ২৬. মোঃ জুম্মন মিয়া (৩৫) ২৭. মোঃ ফরিদুল ইসলাম ২৮. মোঃ বিল্লাল নলী (৩৩) ২৯. মোঃ স্বাধীন (১৮) ৩০. মোঃ সামির (২৫) ৩১. মোঃ জনি খান (২৮) ৩২. মোঃ ফয়সাল (২৪) ৩৩. মোঃ বিপ্লব (২০) ৩৪. মোঃ জুয়েল ৩৫. মোঃ রেজাউল ইসলাম মতিন (৫২) ৩৬. মোঃ স্বজল (২১) ৩৭. মোঃ ইমরান সরকার (১৮) ৩৮. মোঃ মানিক (১৯) ৩৯. মোঃ হাতেম আলী ৪০. মোঃ ইমদাদুল (২৭) ৪১. মাইনদ্দিন (৪৫) ৪২. মোঃ দিপু (২৪) ৪৩. জীবন মিয়া (২২) ৪৪. রবিউল ইসলাম (৩০) ৪৫. আমির হোসেন (৩০) ৪৬. মোঃ জাহাঙ্গীর আলম (৫৬) ৪৭. মোঃ জাকির কাজী (৪৯) ৪৮. মোঃ আব্দুর রউফ (৩২) ৪৯. মোঃ ফয়েজ (২৫) ৫০. অশীত হাওলাদার (৩২) ৫১. মোঃ ফরহাদ হোসেন (১৮) ও ৫২. মোঃ জাকির হোসেন ওরফে রবিন (২১)।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও থানার ৩ জন, শেরেবাংলা নগর থানার ৫ জন, মোহাম্মদপুর থানার ৩১ জন, আদাবর থানার ১ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ৬ জন এবং হাতিরঝিল থানার ৬ জন রয়েছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে ডিএমপি। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পুলিশের দাবি, রাজধানীতে অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।