× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ১১:১২ এএম

ঢামেকের নতুন ভবনের সামনে পড়ে ছিল বৃদ্ধের লাশ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ১১:১২ এএম

ঢাকা মেডিকেল কলেজ। ছবি : সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ। ছবি : সংগৃহীত

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)-এর নতুন ভবনের সামনে থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) রাত আড়াইটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক।

তিনি জানান, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর। এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

পরিচয় নিশ্চিত করতে প্রযুক্তিগত সহায়তা নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে সিআইডি ক্রাইম সিন-কে খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রূপালী বাংলাদেশ

Link copied!