× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২, ২০২৬, ০৯:১৫ পিএম

ঢাকায় আগের মতো শীর্ষ সন্ত্রাসী নেই : ডিএমপি কমিশনার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২, ২০২৬, ০৯:১৫ পিএম

কথা বলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। ছবি : সংগৃহীত

কথা বলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকায় আগের মতো বড় ধরনের শীর্ষ সন্ত্রাসীদের অস্তিত্ব এখন আর নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। তিনি বলেন, অতীতে যেসব শীর্ষ সন্ত্রাসী সক্রিয় ছিল, বর্তমানে তেমন কোনো বড় অপরাধী চক্র রাজধানীতে নেই। 

তবে তাদের সহযোগী বা নতুন করে যারা অপরাধ জগতে প্রভাব বিস্তারের চেষ্টা করছে, তাদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে।

শনিবার (২ মে) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মো. সরওয়ার।

তিনি বলেন, রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। নতুন স্থাপিত এই পুলিশ ক্যাম্প মূলত চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে ভূমিকা রাখবে। এখানে সার্বক্ষণিক পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। স্থানীয় ব্যবসায়ীরা তথ্য দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে পুলিশ সদস্য সংখ্যা বাড়ানো হবে।

মো. সরওয়ার আরও জানান, ঢাকা মহানগরীতে চাঁদাবাজি ও মাদকবিরোধী বিশেষ অভিযান চলছে এবং ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি বিভিন্ন এলাকায় গোপন নজরদারি ও নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে রাজধানীর অপরাধ পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

থানায় সেবা না পাওয়ার অভিযোগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো থানায় মামলা গ্রহণ না করলে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট জোনাল সহকারী পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার বা ডিএমপির ক্রাইম বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে সেটিও গুরুত্ব সহকারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!