× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৭:২৬ পিএম

রাজধানীতে ফোমের মিলে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৭:২৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজধানীর কদমতলীতে একটি ফোম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

শুক্রবার (৮ মে) সন্ধ্যায় কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় অবস্থিত ফোম কারখানাটিতে আগুন লাগে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ছাড়া প্রাথমিকভাবে কোনো হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি জানান, আগুনের খবর পেয়ে আশপাশের বিভিন্ন স্টেশন থেকে পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।

রূপালী বাংলাদেশ

Link copied!