ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজধানীতে ফোমের কারখানার আগুন নিয়ন্ত্রণে

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ৮, ২০২৬, ১০:২৬ পিএম
ছবি : সংগৃহীত

রাজধানীর কদমতলী এলাকায় একটি ফোম কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার সন্ধ্যায় সাদ্দাম মার্কেট এলাকার ওই কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৭টি ইউনিট কাজ করে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৬টা ৪৩ মিনিটে।

পরে একে একে আরও ইউনিট যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং পরে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।