ঢাকা বুধবার, ১০ জুন, ২০২৬

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৯:২০ এএম
ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকায় প্রতিদিনই প্রয়োজনীয় কেনাকাটা ও বিভিন্ন কাজে মানুষকে মার্কেট ও শপিংমলে যেতে হয়। তবে নির্ধারিত সাপ্তাহিক ছুটির কারণে অনেক মার্কেট ও ব্যবসাপ্রতিষ্ঠান নির্দিষ্ট দিনে বন্ধ থাকে। 

তাই অপ্রয়োজনীয় ভোগান্তি এড়াতে বুধবার (১০ জুন) কোন কোন মার্কেট ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে, তা জেনে নেওয়া জরুরি।

বন্ধ থাকবে যেসব এলাকার মার্কেট

রাজধানীর পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স এবং উত্তরার মাসকট প্লাজা বুধবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকবে।

যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে

বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১, নিকুঞ্জ-২, কুড়িল, বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য বাড্ডা, উত্তর বাড্ডা, জগন্নাথপুর, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক এবং উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত এলাকার অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বুধবার বন্ধ থাকবে।