× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০৩:১৪ পিএম

মানুষের নিরাপত্তার দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০৩:১৪ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অব্যাহত ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদ ও নারী-শিশুসহ দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ইডেন ও ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ইডেন কলেজের বকুলতলায় এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন ইডেন কলেজের শিক্ষার্থীরা। অন্যদিকে, ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ ক্যাম্পসের গেটের সামনে তারা এ কর্মসূচি পালন করেছেন।

সারা দেশে অব্যাহত ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদ ও নারী-শিশুসহ দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ইডেন কলেজের শিক্ষার্থীরা।

এদিকে, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ, ধারালো অস্ত্রের হামলাসহ দেশের চলমান পরিস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে ‍‍`নিরাপত্তা আন্দোলন‍‍` করেছেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

সমাবেশে ইডেন কলেজের শিক্ষার্থীরা বলেন, আমরা চাই কেউ যেন আর ধর্ষণের শিকার না হয়। নতুন বাংলাদেশেও আজ নারীরা ঘরে-বাইরে সব জায়গায় নির্যাতিত। গত ২৪ ঘণ্টায় ১৭ নারী ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু রাষ্ট্র কোনো পদক্ষেপ নেয়নি। আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী চেয়ার দখল করে বসে আছেন, কিন্তু কাজের বেলায় শূন্য। ভাই-বোন সবাই মিলে নারীর ওপর এ অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তারা।

এদিকে ছিনতাই, ডাকাতি, ধর্ষণ, ধারালো অস্ত্রের হামলাসহ দেশের চলমান পরিস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে ‍‍`নিরাপত্তা আন্দোলন‍‍` করেছেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আরবি/এসবি

Link copied!