× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৭, ২০২৫, ১১:১০ এএম

রাজধানীতে হিযবুত তাহরীরের তিন সদস্যকে গ্রেপ্তার

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৭, ২০২৫, ১১:১০ এএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের ০৩ (তিন) জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির সিটিটিসি ইউনিট। তারা হলো- ১.মনিরুল ইসলাম (৪০), ২. মোহতাসিন বিল্লাহ (৪০), ৩. মাহমুদুল হাসান (২১)।

বৃহস্পতিবার রাত ১২টা ১৫ মিনিটের দিকে উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-১১ ও সেক্টর-১২ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

সিটিটিসি সূত্রে জানা যায়,  বৃহস্পতিবার রাতে সিটিটিসির একটি আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-১১ ও সেক্টর-১২ এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের কতিপয় সক্রিয় সদস্যগণ ০৭ই মার্চ-২০২৫ খ্রিষ্টাব্দ বায়তুল মোকাররম মসজিদ এলাকায় "মার্চ ফর খিলাফা" নামক একটি সমাবেশ পালনসংক্রান্ত গোপন পরিকল্পনা করছে। 

ওই তৎপরতা প্রতিরোধের  উদ্দেশে সিটিটিসির আভিযানিক দল উত্তরা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে বর্ণিত আসামিদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস দমন আইন-২০০৯ (সংশোধনী ২০১৩) এ মামলা রজু করা হয়েছে।

সিটিটিসি-সূত্র আরও জানায়, গ্রেপ্তারকৃতরা প্রত্যেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে এবং তাদের কাছ থেকে জব্দকৃত আলামত থেকে প্রাথমিকভাবে এর সত্যতা পাওয়া গেছে।

গ্রেপ্তারকৃতদের অন্য সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিটিটিসির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
 

আরবি/এস

Link copied!