× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৫, ১২:৩৮ পিএম

রাজধানীতে অটোরিকশার ধাক্কায় নারী নিহত

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৫, ১২:৩৮ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর মুগদার মানিকনগর ওয়াসা রোডে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির অটোরিকশার ধাক্কায় সুমী আক্তার (২৫) নামে এক নারী নিহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে। পরে রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সুমী আক্তার মুগদা এলাকার সাজু মিয়ার মেয়ে। তিনি স্বামীর সঙ্গে মানিকনগর ওয়াপদা রোডে ভাড়া বাসায় থাকতেন এবং টিউশনি করাতেন।

প্রতিবেশী মেজবা বেগম জানান, রাতে টিউশনি শেষে বাসায় ফেরার সময় রাস্তা পার হতে গিয়ে একটি দ্রুতগতির অটোরিকশার ধাক্কায় সুমী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হলে রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক সুমীকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।


 

আরবি/শিতি

Link copied!