× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৫, ০২:২২ পিএম

গুঁড়িয়ে ফেলা হলো শাহবাগের প্রজন্ম চত্বরের স্থাপনা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৫, ০২:২২ পিএম

গুঁড়িয়ে দেওয়া শাহবাগের প্রজন্ম চত্বরের স্থাপনার অংশবিশেষ। ছবি- সংগৃহীত

গুঁড়িয়ে দেওয়া শাহবাগের প্রজন্ম চত্বরের স্থাপনার অংশবিশেষ। ছবি- সংগৃহীত

মাঝরাতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে ফেলা হয়েছে রাজধানীর শাহবাগের প্রজন্ম চত্বরের স্থাপনা। 

শনিবার (১২ জুলাই) গভীর রাতে কে বা কারা এটি ভেঙে ফেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের অন্ধকারে একটি বুলডোজার এনে প্রজন্ম চত্বরের স্থাপনাটি ধ্বংস করা হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

উল্লেখ্য, ২০১৩ সালের গণজাগরণ আন্দোলনের সময় শাহবাগে গড়ে ওঠা এ ‘প্রজন্ম চত্বর’ মুক্তিযুদ্ধের চেতনা ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবির প্রতীক হয়ে ওঠে। ভাস্কর্যটি ওই আন্দোলনের স্মৃতি ধরে রেখেছিল।

কে বা কারা এটি ভেঙেছে বা কোনো কর্তৃপক্ষের নির্দেশে এটি করা হয়েছে কি না-সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!