× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ১২:৪৯ এএম

মতিঝিলে সেনা কল্যাণ ভবনের আগুন নিয়ন্ত্রণে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ১২:৪৯ এএম

আগুন নিয়ন্ত্রণে অংশ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। ছবি- সংগৃহীত

আগুন নিয়ন্ত্রণে অংশ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। ছবি- সংগৃহীত

রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনের ২১ তলায় লাগা আগুন এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১১টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দপ্তর ডিউটি অফিসার শাহজাহান হোসেন জানান বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১০টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস। 

১১ মিনিটের পর অর্থাৎ ১০টা ৫১ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৫টি ইউনিট।

প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এর আগে, ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বলেন, মতিঝিল সেনা কল্যাণ ভবনে আগুনের ঘটনায় সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সংবাদ পাই। পরে ১০টা ৫১ মিনিট নাগাদ ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

Link copied!