× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৫, ১০:০০ এএম

রাজধানীতে পূর্ব শত্রুতার জেরে সিএনজি মালিককে কুপিয়ে হত্যা

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৫, ১০:০০ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর গেন্ডারিয়ায় পূর্ব শত্রুতার জেরে আরিফুল ইসলাম বাবু (৩৫) নামে এক সিএনজি-চালিত অটোরিকশার মালিককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর রোববার (২৭ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আরিফুল শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বালুরচর গ্রামের মৃত সেকান্দর আলীর ছেলে। তিনি পরিবার নিয়ে রাজধানীর মীরহাজীরবাগের মোল্লাপাড়ায় ভাড়া বাসায় থাকতেন।

নিহতের স্ত্রী আয়েশা বেগম জানান, আমার স্বামী একটি সিএনজি-চালিত অটোরিকশা ভাড়া দিয়ে সংসার চালাতেন। গতকাল (শনিবার) বিকেল সাড়ে পাঁচটার দিকে পূর্ব শত্রুতার জেরে স্থানীয় সন্ত্রাসী রবিন, শাহীন, মাসুদ ও কাদেরসহ ৪-৫ জন তাকে ধারালো চাপাতি দিয়ে মাথা, হাত ও পায়ে এলোপাতাড়ি কোপায়। এ সময় তারা তার মোবাইল ফোনটিও ছিনিয়ে নেয়।

তিনি আরও জানান, ঘটনার পরপরই আমার স্বামীকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য আজ সকালে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি গেন্ডারিয়া থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

Link copied!