× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫, ০২:৪৮ পিএম

পুলিশের হাতে ধরা পড়ল ১০ ছিনতাই মামলার আসামি রনি

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৫, ২০২৫, ০২:৪৮ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

রাজধানীর তেজগাঁও থানা পুলিশের অভিযানে ধরা পড়েছে ১০টি ছিনতাই মামলার পলাতক আসামি হুমায়ুন কবির ওরফে রনি (২৬)।

ডিএমপির তেজগাঁও থানা পুলিশের একটি দল রোববার (৩ আগস্ট) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে তেজগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

তেজগাঁও থানা পুলিশ জানিয়েছে, ‘রনি একজন পেশাদার অপরাধী। তিনি তেজগাঁও থানা ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় নিয়মিত ছিনতাই, চুরি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত।’

পুলিশ আরও জানায়, রনির বিরুদ্ধে তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল এবং শেরেবাংলা নগর থানায় চুরি, ছিনতাই ও মাদক আইনে মোট ১০টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

গ্রেপ্তার রনির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে পুলিশ।

Link copied!