× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ০৯:৪১ পিএম

বসুন্ধরায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিকের মৃত্যু

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ০৯:৪১ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি নির্মাণাধীন ভবনের পানির রিজার্ভ ট্যাংকে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে ই-ব্লকের ১৪ নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন— ফরিদুল ইসলাম (৪০), রাব্বি (১৭) ও লিটন (৩৫)।

তাদের মরদেহ উদ্ধার করে বিকেলে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, চারজন শ্রমিক ওই ভবনের নিচতলার পানির ট্যাংকে কাজ করছিলেন। হঠাৎ বিদ্যুতায়িত হয়ে তিনজন ঘটনাস্থলেই মারা যান এবং একজন অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্রমিকরা ওই ভবনের পানির রিজার্ভ ট্যাঙ্কে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Link copied!