× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৩:১৬ পিএম

মহাখালী সাততলা বস্তিতে আগুন

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৩:১৬ পিএম

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন। ছবি -সংগৃহীত

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন। ছবি -সংগৃহীত

রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (২০ আগস্ট) বিকেল ৩টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সদর দপ্তর মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর সূত্রে জানা যায়, আজ দুপুর ২টা ৩৭ মিনিটে বস্তিতে আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুটি, মোট ৫টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা বিকেল ৩টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় ১৮ মিনিটের চেষ্টায় বিকেল ৩টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

Link copied!