× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৫, ১১:০৭ পিএম

জাপা কার্যালয়ের সামনে গুলিবিদ্ধ ২ যুবক ঢামেকে

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৫, ১১:০৭ পিএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ছবি- সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ছবি- সংগৃহীত

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদ ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রাহুল (২২) ও মনির (২৫) নামের দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

তিনি জানান, ‘তাদের হাসপাতালে নিয়ে আসা পথচারীদের কাছ থেকে জানতে পেরেছি, রাতে বিজয়নগর জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণধিকার পরিষদের নেতাকর্মীরা জাপার কার্যালয়ে ভাঙচুর করতে যায়। এ সময় পুলিশের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক যুবক ডান হাতে এবং অপর যুবক বাম হাতে গুলি লেগে আহত হন।’

ফারুক জানান, পরে তাদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে জরুরি বিভাগের ৪ নং ওয়ার্ডে তাদের চিকিৎসা চলছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!