× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৩:০২ পিএম

মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন, দগ্ধ ৭

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৩:০২ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

রাজধানীর ব্যস্ততম এলাকা মহাখালীতে একটি পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাতজনকে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- স্বপন মোল্লা (২৪), মো. কবির (১৮), মো. রুবেল (২৮), মো. খাইরুল ইসলাম (২৮), মাসুদুর রহমান (৪৪), মো. আলমগীর হোসেন (৪০) ও মো. সজিব (৩১)।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে দুপুর আড়াইটার দিকে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা নিয়াজ মাহমুদ জানান, মহাখালী আমতলী গুলশান সার্ভিস স্টেশন তেলের পাম্পে টেংকি পরিষ্কার করার সময় গ্যাস বিস্ফোরিত হয়ে সাতজন দগ্ধ হয়। পরে আমরা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসলে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, মহাখালী পেট্রোল পাম্প অগ্নিকাণ্ডে ঘটনায় সাতজন আমাদের এখানে এসেছে। তাদের সবার চিকিৎসা দেওয়া হচ্ছে, এখনও তাদের ড্রেসিং কাজ চলছে।

Link copied!