× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ১০:০৮ পিএম

এবার ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ১০:০৮ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ককটেল বিস্ফোরণ ঘটেছে। 

বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমরা খাবার খাচ্ছিলাম। হঠাৎ করেই ককটেল বিস্ফোরণ ঘটে। এরপরই আমরা দৌড়ে আশপাশে আশ্রয় নিই। পরে এসে দেখি ধোঁয়া উড়ছে।’

এর আগে,  বুধবার (১২ নভেম্বর) রাত প্রায় ৯টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের টিএসসি মেট্রো স্টেশনের নিচে পরপর দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। 

জানা গেছে, ককটেলগুলো সোহরাওয়ার্দী উদ্যানের দিক থেকে নিক্ষেপ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর থেকে কেউ রাস্তায় দুইটি ককটেল নিক্ষেপ করেন। তবে নিক্ষেপকারীর পরিচয় জানা যায়নি এবং তাকে ধরাও সম্ভব হয়নি।

ঘটনার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!