× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঢামেক প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫, ০৬:৪৬ পিএম

ছাদে ফুলের টবে পানি দিচ্ছিলেন নূর বেগম, হঠাৎ...

ঢামেক প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫, ০৬:৪৬ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর হাজারীবাগের বটতলা এলাকার বাঁশতলা গলিতে নিজ বাসার তিনতলার ছাদে ফুলের টবে পানি দেওয়ার সময় নিচে পড়ে মোসা. হাওয়া নূর বেগম (৯০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শনিবার (০৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত হাওয়া নূর বেগমের ছেলে আনোয়ার হোসেন জানান, মা ছাদবাগান খুব ভালোবাসত। বিকালে ফুলের টবে পানি দেওয়ার সময় অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে যান। আমরা দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আমাদের নিজ বাসা হাজারীবাগের বটতলা বাঁশতলা গলি। তিনি ৭৬ নম্বর বাসার জমশের হোসেন মিয়ার স্ত্রী। আমি বাবা-মার একমাত্র সন্তান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!