রাজধানীতে মতিঝিল মেট্রোরেল স্টেশন এলাকায় ছিনতাইকারীর কবলে পড়ে অর্পিতা মুখার্জি (২৪) নামে ইডেন কলেজের এক শিক্ষার্থী আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে।
অর্পিতার সহপাঠী প্রবিতা রায় বলেন, ইডেন কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী তিনি। বর্তমানে আজিমপুরে সরকারী স্টাফ কোয়ার্টারে থাকেন। সকালে গ্রামের বাড়ি রংপুর যাওয়ার উদ্দেশ্যে রিকশা যোগে কমলাপুর স্টেশনে যাচ্ছিলেন। রিকশাটি মতিঝিল মেট্রোরেল রেলস্টেশনের নিচে আসলে একটি সিএনজি চালিত অটোরিকশায় আসা ছিনতাইকারীরা তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ধরে টান দেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়েন অর্পিতা। এতে গুরুতর আঘাত পান তিনি।
অর্পিতা মুখার্জি বলেন, ঘটনার পর আমি নিজেই আমার সহপাঠীদের ফোনে খবর দিই। পরবর্তীতে তারা সেখান থেকে আমাকে উদ্ধার করে প্রথমে আনোয়ার খান মর্ডান হাসপাতালে নিয়ে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আমার কাছ থেকে ছিনতাইকারীরা কিছু নিতে পারেনি।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, মতিঝলে ছিনতাইকারীর কবলে পরা ওই শিক্ষার্থীকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে । ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।
-20251213111709.webp)

