× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৮:৪২ এএম

রাজধানীতে আজ কোথায় কী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৮:৪২ এএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

রাজধানীতে প্রতিদিনই কোনো না কোনো কর্মসূচির কারণে যানজট ও সড়ক ভোগান্তি দেখা দেয়। বিভিন্ন সভা, সমাবেশ ও আনুষ্ঠানিক আয়োজনের প্রভাব পড়ে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে। তাই বের হওয়ার আগে আজ রাজধানীতে কোথায় কী কর্মসূচি রয়েছে, তা জেনে নেওয়া জরুরি।

রোববার (১৪ ডিসেম্বর) রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া উল্লেখযোগ্য কয়েকটি কর্মসূচির সংক্ষিপ্ত বিবরণ নিচে তুলে ধরা হলো—

উপদেষ্টা রিজওয়ানার কর্মসূচি

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং এর অধীন দফতর বা সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় করবেন। সকাল সাড়ে ৯টায় সচিবালয় এ মতবিনময় অনুষ্ঠিত হবে।

তারেক রহমানের কর্মসূচি

সন্ধ্যা ৭টায় গুলশানে হোটেল লেকশোরে পেশাজীবী ও বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মির্জা ফখরুলের কর্মসূচি

সকাল ৯টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতৃবৃন্দ ঢাকা মহানগর ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করবেন। এছাড়া বেলা ১১টায় মুক্তিযোদ্ধা দলের আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ইঞ্জিনিয়ারিং ইনস্টিস্টিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জামায়াতের কর্মসূচি

বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট হলরুমে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

Link copied!