× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৪:৪০ এএম

মোহাম্মদপুরে বাবু হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড সবুজ গ্রেপ্তার

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৪:৪০ এএম

প্রধান মাস্টারমাইন্ড ইকবাল হোসেন সবুজ ছবি- সংগৃহীত

প্রধান মাস্টারমাইন্ড ইকবাল হোসেন সবুজ ছবি- সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে বাসার সামনেই এলোপাতাড়ি কুপিয়ে বিল্লাল হোসেন ওরফে বাবু (২৬) হত্যার ঘটনায় প্রধান মাস্টারমাইন্ড ইকবাল হোসেন সবুজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি ওই হত্যা মামলার এজাহারভুক্ত দ্বিতীয় আসামি ছিলেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন। 

তিনি জানান, চট্টগ্রাম থেকে ডিবি পুলিশ দুই নম্বর আসামিকে গ্রেপ্তার করে মোহাম্মদপুরে হস্তান্তর করেছে। বুধবার (১৭ ডিসেম্বর) তাকে আদালতে হাজির করা হবে।

এর আগে গত ২৪ নভেম্বর সন্ধ্যায় মোহাম্মদপুরের ঢাকা উদ্যান ৩ নম্বর রোডে বাসার সামনেই বাবা আবুল কাশেমকে বাঁচাতে গিয়ে ছেলে বাবু খুন হন। একই ঘটনায় আবুল কাশেমকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়।

পুলিশের অনুসন্ধান অনুযায়ী, হত্যাকাণ্ডের পেছনে রয়েছে ইকবাল হোসেন সবুজের সঙ্গে সোহেল নামের এক ফল ব্যবসায়ীর সুদে টাকা ধার নেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ। পরদিন নিহত বাবুর মা মুক্তা বেগম ছয় জনের নাম উল্লেখ করে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন।

এ ঘটনায় পুলিশ ইতিমধ্যেই হত্যার অন্যতম মাস্টারমাইন্ড ইকবাল হোসেন সবুজকে গ্রেপ্তার করেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!