রাজধানী ঢাকায় কেনাকাটাসহ দৈনন্দিন নানা কাজে নগরবাসীকে প্রায়ই বিভিন্ন মার্কেট ও শপিংমলে যেতে হয়। তবে নির্ধারিত সাপ্তাহিক ছুটির কারণে অনেক সময় সেখানে গিয়ে ফিরে আসতে হয় খালি হাতে। তাই বের হওয়ার আগে জেনে নেওয়া জরুরি, আজ বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর কোন কোন এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে।
যেসব বড় শপিংমল ও মার্কেট বন্ধ থাকছে
পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স এবং উত্তরার মাসকট প্লাজা।
যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে
বন্ধ থাকবে বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১ ও নিকুঞ্জ-২, কুড়িল, বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক এবং উত্তরা থেকে টঙ্গী সেতু পর্যন্ত এলাকার দোকানপাট।
নগরবাসীর ভোগান্তি এড়াতে কেনাকাটায় বের হওয়ার আগে সংশ্লিষ্ট এলাকার সাপ্তাহিক ছুটির বিষয়টি জেনে নেওয়ার পরামর্শ দিচ্ছেন ব্যবসায়ীরা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন