× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০৫:০৯ পিএম

জুলাই যোদ্ধাদের নিয়ে মনোনয়ন তুললেন ডা. খালিদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ০৫:০৯ পিএম

জুলাই যোদ্ধাদের নিয়ে ডা. খালিদুজ্জামানের মনোনয়নপত্র সংগ্রহ। ছবি- রূপালী বাংলাদেশ

জুলাই যোদ্ধাদের নিয়ে ডা. খালিদুজ্জামানের মনোনয়নপত্র সংগ্রহ। ছবি- রূপালী বাংলাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান ঢাকা-১৭ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তার সঙ্গে তার সঙ্গে উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধারা এবং শহীদদের কয়েকজন মা-বাবা, যা আয়োজনটিকে দিয়েছে ভিন্ন মাত্রা।

মনোনয়নপত্র তোলার সময় উপস্থিত জুলাই যোদ্ধারা ডা. খালিদুজ্জামানের পক্ষে ভোট প্রত্যাশা করেন। 

তারা বলেন, দলীয় পরিচয়ের কারণে নয়; বরং ডা. খালিদুজ্জামানের কাজ, তার অমায়িক ব্যবহার এবং জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করার মানসিকতাকেই তারা গুরুত্ব দিয়ে ভোট চাইছেন। এসব গুণের কারণেই তিনি জয়ী হবেন—এমন বিশ্বাস তাদের।

এ সময় ডা. খালিদুজ্জামান বলেন, ‘শহীদ শরীফ ওসমান হাদি আমাদের মাঝ থেকে চলে গেছেন। আমরা তার আশা-আকাঙ্ক্ষা পূরণ করব।’

অনেকে মনে করছেন, মানবতার সেবায় এমন ধারাবাহিক ও নিবেদিত কর্মকাণ্ড দেশের রাজনৈতিক ইতিহাসে বিরল। এসব কার্যক্রমই ডা. এস এম খালিদুজ্জামানকে সাধারণ মানুষের কাছে আলাদা করে পরিচিত করে তুলেছে।

Link copied!