× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৩:০৪ পিএম

সিঁড়ি দিয়ে নামার সময় মাথা ঘুরে পড়ে যুবকের মৃত্যু

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৩:০৪ পিএম

ঢাকা মেডিকেল কলেজ। ছবি : সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ। ছবি : সংগৃহীত

রাজধানীর মতিঝিলের একটি হোটেলে সিঁড়ি দিয়ে নামার সময় মো. ইমরান (৩৮) নামের এক যুবক মারা গেছেন। বুধবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে এই দুর্ঘটনা ঘটে।

প্রথমে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে প্রায় দুই ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর সকাল ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত ইমরান পেশায় চাকরিজীবী ছিলেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা ওই হোটেলের কর্মচারী মো. জাহিদ বলেন, ইমরান গতকাল আমাদের হোটেলে আসেন। তিনি আজ (বুধবার) সকাল সাড়ে ৭টার দিকে সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, আমরা জানতে পেরেছি ইমরান গতকাল ওই হোটেলে উঠেন। সকাল সাড়ে ৭টার দিকে সিঁড়ি দিয়ে নামার সময় মাথা ঘুরে পড়ে তার মৃত্যু হয়। তবুও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Link copied!