রাজধানীর শ্যামপুর থানার পোস্তগোলার ব্রিজের উপর থেকে অজ্ঞাতনামা (৭০) এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করার পর ঢাকা মেডিকেলে নিলে সেখানে তিনি মারা যান।
বুধবার (০৩ জুন) বেলা সাড়ে ৩টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যায় পুলিশ। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
শ্যাম্পুর থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, দুপুরের দিকে খবর পাই পোস্তগোলা ব্রিজের উপরে এক বৃদ্ধ অচেতন অবস্থায় পড়ে আছে। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরও জানান, স্থানীয়রা জানান, এই বৃদ্ধ ভবঘুরে। ওই এলাকাতেই থাকতেন। তার নাম পরিচয় এখনো জানা যায়নি। সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানা যাবে। ধারণা করা হচ্ছে- অসুস্থতা জনিত কারণেই তার মৃত্যু হয়েছে। এরপরও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে সঠিক কারণ জানা যাবে। মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

