× UCB Sticker Card
শনিবার, ০৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৪:৫৮ পিএম

গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৩ জনসহ দগ্ধ ৬

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৪:৫৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ঢাকার মিরপুর ও উত্তরখানে গ্যাস লিকেজজনিত বিস্ফোরণে একই পরিবারের তিন সদস্যসহ মোট ছয়জন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার (৬ জুন) ভোরে পৃথক দুটি ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটে। এর মধ্যে উত্তরখানে সকাল ৬টার দিকে এবং মিরপুর-১০ গোলচত্বরে ভোর ৪টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মিরপুরের মিরাজ (২৬), সুজন (২৪) ও বিপ্লব (২৪)। অন্যদিকে উত্তরখানের কাচকুরা সাইনবোর্ড এলাকার বাসিন্দা আলী হোসেন (৫০), তার স্ত্রী হাসনা হেনা (৪০) এবং মেয়ে আখি আক্তার (৩০)।

আলী হোসেনের ছেলে মো. তুষার জানান, ভোরে তাদের বাসার রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থেকে লিকেজের কারণে আগুন লাগে। এতে তার বাবা, মা ও বোন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

অন্যদিকে দগ্ধ মিরাজের স্ত্রী খাদিজা আক্তার জানান, তার স্বামী মিরাজ একজন শ্রমিক। ভোরে মিরপুর-১০ গোলচত্বর এলাকায় ভেকু দিয়ে রাস্তা খননের কাজ চলছিল। এ সময় সেখানে কেউ একজন সিগারেট ধরালে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে। এতে মিরাজ, সুজন ও বিপ্লব দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মিরপুর ও উত্তরখান থেকে মোট ছয়জন দগ্ধ অবস্থায় হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে আলী হোসেনের শরীরের ১০০ শতাংশ, হাসনা হেনার ৬০ শতাংশ এবং আখি আক্তারের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। এ ছাড়া মিরাজের ১৫ শতাংশ, সুজনের ২২ শতাংশ এবং বিপ্লবের ১০ শতাংশ দগ্ধ হয়েছে।

তিনি আরও জানান, দগ্ধদের হাসপাতালে ভর্তি রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

Link copied!