× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৬:৫৭ পিএম

সুন্দরবনে কোস্ট গার্ডের যৌথ অভিযান, আটক ৬১ দস্যু

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৬:৫৭ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

সুন্দরবনে দস্যুতা দমনে নিয়মিত যৌথ ও বিশেষ অভিযান পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ড। সাম্প্রতিক এসব অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের কথা জানিয়েছে সংস্থাটি।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা সক্রিয় ও প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে নিয়মিত যৌথ অভিযান এবং গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, গত দেড় বছরে ধারাবাহিক অভিযানে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম-শরীফ, নানা ভাই, ছোট সুমন, আলিফ ও আসাবুর বাহিনীর মোট ৬১ জন সদস্যকে আটক করা হয়েছে। এসব অভিযানে ৮০টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, ৫৯৯ রাউন্ড তাজা গোলা, ৩০৮ রাউন্ড ফাঁকা গোলা এবং ১ হাজার ৯৫০ রাউন্ড এয়ারগানের গুলি জব্দ করা হয়েছে। একই সঙ্গে দস্যুদের কবল থেকে ৭৮ জন জেলে ও ৩ জন পর্যটককে উদ্ধার করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, দস্যুদের কয়েকটি আস্তানা শনাক্ত করে তা গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

এছাড়া সুন্দরবনের সঙ্গে সম্পৃক্ত ও নির্ভরশীল মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। বনাঞ্চলের ভেতরে ও আশপাশের নদী-খালগুলোতে নজরদারি আরও বাড়ানো হয়েছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!